June 6, 2026, 1:28 am
শিরোনাম:
মুকসুদপুরে প্রতিবন্ধীদের মাঝে ২৯টি হুইলচেয়ার বিতরণ করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে হতদরিদ্র জেলেদের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম ঢাকা-৫ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা | তারেক রহমান | ইসির ওপর আস্থা রাখতে পারছেন না আসিফ জোট রাজনীতি ও ক্ষমতার অঙ্ক | রাজনীতি JAMUNA TV LIVE | যমুনা টিভি লাইভ | সরাসরি যমুনা টিভি | LIVE TV ইটনায় মাদ্রাসাতুত তাক্বওয়া আল ইসলামিয়ার শুভ উদ্বোধন ও প্রথম বার্ষিকী উপলক্ষে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজশাহীতে চলছে উদ্যোক্তা মেলা রাজশাহীতে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা রাজশাহীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুকসুদপুরে প্রতিবন্ধীদের মাঝে ২৯টি হুইলচেয়ার বিতরণ করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম

সাহিদ আহমেদ টুটুল

সাহিদ আহমেদ টুটুল

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সমাজসেবা অফিসের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ২৯টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক কবির। সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম–এর নেতৃত্বে পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়। উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ২৯ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই জানান, চলাচলে দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে এই সহায়তার মাধ্যমে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদেরই অংশ। তাদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, “সমাজের সকল শ্রেণির মানুষের মতো প্রতিবন্ধীরাও যেন সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে সংসদ সদস্য প্রতিবন্ধীদের মাথায় হাত বুলিয়ে তাদের খোঁজখবর নেন এবং সান্ত্বনার বাণী শোনান। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে তাদের সুস্থতা ও সুন্দর জীবনের জন্য দোয়া করেন। পাশাপাশি প্রতিবন্ধীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়েও অবগত হন।

এ সময় তিনি উপজেলা প্রশাসন, সমাজসেবা কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রতিবন্ধীদের নিয়মিত খোঁজখবর নেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক কবির বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এই ধরনের সহায়তা তাদের চলাচল ও দৈনন্দিন জীবন সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান শেষে উপকারভোগী ও তাদের স্বজনরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।