June 5, 2026, 11:40 pm
শিরোনাম:
মুকসুদপুরে প্রতিবন্ধীদের মাঝে ২৯টি হুইলচেয়ার বিতরণ করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে হতদরিদ্র জেলেদের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম ঢাকা-৫ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা | তারেক রহমান | ইসির ওপর আস্থা রাখতে পারছেন না আসিফ জোট রাজনীতি ও ক্ষমতার অঙ্ক | রাজনীতি JAMUNA TV LIVE | যমুনা টিভি লাইভ | সরাসরি যমুনা টিভি | LIVE TV ইটনায় মাদ্রাসাতুত তাক্বওয়া আল ইসলামিয়ার শুভ উদ্বোধন ও প্রথম বার্ষিকী উপলক্ষে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজশাহীতে চলছে উদ্যোক্তা মেলা রাজশাহীতে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা রাজশাহীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুকসুদপুরে হতদরিদ্র জেলেদের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম

সাহিদ আহমেদ টুটুল

সাহিদ আহমেদ টুটুল:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় হতদরিদ্র জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বকনা বাছুর বিতরণ করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাহমুদ আশিক কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ মৎস্য অধিদপ্তরের পরিচালক আহসান হাবিব, গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, প্রকল্প পরিচালক মোঃ খাইরুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে নিবন্ধিত হতদরিদ্র জেলে পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে ৬০টি বকনা বাছুর তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগকে তাদের জীবনে নতুন আশার আলো হিসেবে উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, “জেলে সম্প্রদায় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে। এই বকনা বাছুরগুলো সঠিকভাবে লালন-পালন করলে ভবিষ্যতে তা পরিবারগুলোর অর্থনৈতিক স্বচ্ছলতা আনতে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, “এই গরুগুলো বড় হয়ে দুধ দেবে এবং বংশবিস্তার করবে। এতে পরিবারগুলোর আয় বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক উন্নয়নেও ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার নিরলসভাবে কাজ করছে। জেলে সম্প্রদায়ের বিকল্প আয়ের সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন অতিথিরা এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।